জাতীয়

মাঠে থাকবে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত শাটডাউনে ভ্রাম্যমান আদালত পারিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৩০ জুন) রাজধানীর টিকাটুলীর বয়েজ ক্লাব মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেণ, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকার ঘোষিত শাটডাউনে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেবা কার্যক্রম চালিয়ে যাবে।

লকডাউন বাস্তবায়নে সিটি করপোরেশনের ভূমিকা কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, আমরা আজ লকডাউনের প্রজ্ঞাপন পাব। সিটি করপোরেশন এলাকায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লকডাউন বাস্তবায়ন করব।

মেয়র বলেন, তবে লকডাউনে সিটি করপোরেশনের ডিএসসিসির কার্যক্রম চলমান থাকবে। কারণ এখন বর্ষা মৌসুম। নগরে প্রচুর এডিস মশার জন্ম। লকডাউনে দুই সপ্তাহ বন্ধ রাখি তা হলে পুরো ঢাকা শহর মশায় সয়লাব হয়ে যাবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। সেটিও চালিয়ে যেতে হবে। অন্যথায় বৃষ্টির পানি সরতে পারবে না। আমি আশা করি লকডাউনে আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারব।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা