জাতীয়

৩২ ব্যক্তি -প্রতিষ্ঠানের হাতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : এ বছর দেশে কৃষি খাতের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (২৭) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষি উন্নয়নে অনুপ্রেরণা জোগাতে শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে এই পুরস্কার প্রবর্তন করেন। সম্মাননার মধ্যে প্রথম পুরস্কার ৫টি স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার ৯টি ব্রোঞ্জ ও তৃতীয় পুরস্কার ১৮টি রৌপ্যপদক।

প্রতিবছর সাধারণত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয় ১০টি বিষয়ের ওপর বিশেষ অবদানের জন্য। এগুলো হলো কৃষি গবেষণায় অবদান, কৃষি সম্প্রসারণে অবদান, প্রাতিষ্ঠানিক/সমবায়/কৃষক পর্যায়ে উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও নার্সারি স্থাপন, কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজ, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন বা ব্যবহার, কৃষিতে নারীদের অবদান, বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন, বাণিজ্যিক ভিত্তিতে বনায়ন, বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁস-মুরগি চাষ, বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা