জাতীয়

সৌদির করোনা ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ৬৯টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাভুক্ত করেছে সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া। করোনা মহামারি ও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ৬৯ টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করে নাগরিকদের সেসব দেশে ভ্রমণ না করতে সতর্ক করেছে ওয়েকায়া।

ওয়েকেয়ার তালিকাভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া জাপান, উগান্ডা, ইউক্রেন, ব্রাজিল, প্যারাগুয়ে, বতসোয়ানা, পানামা, বুরুন্ডি, বলিভিয়া, পেরু, বেলারুশ, তাজিকিস্তান, তাঞ্জানিয়া, তুরস্ক, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, চিলি, তিউনিসিয়া, ইয়েমেন, আর্জেন্টিনা, আর্মেনিয়া, উরুগুয়ে, ইথিওপিয়া, ইরিত্রিয়া, গুয়েতেমালা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কিটস, সুরিনাম, সেশলস, মিয়ানমার, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, হাইতি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, কাজাখস্তান, কিরগিজস্তান, কোস্টারিকা, কলম্বিয়া, কেনিয়া, জাম্বিয়া।

তালিকায় থাকা মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, সিরিয়া, ইরাক, মিশর, ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, ইরান, সুদান, সোমালিয়া ও ইয়েমেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা