জাতীয়

বাড্ডায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় সাজ্জাদ হসেন সুজন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২০ জুন) দুপুর ১টার দিকে দক্ষিণ বাড্ডার ট/৩১ নং ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দড়ি বাহের চর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। এক বোন দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। দক্ষিণ বাড্ডায় পরিবারের সঙ্গেই থাকতেন।

তার মামা মনির হোসেন জানান, দুপুরে সবার অগোচরে নিজ রুমে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অতীশ দীপঙ্কর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সুজন আর্ট বিষয়ে লেখাপড়া শেষ করে একটি অ্যাড ফার্মে কাজ করতো। চাকরি চলে যাওয়ায় বর্তমানে সে বেকার ছিল। বেশ কিছুদিন ধরে চেষ্টা করেও ভাল চাকরি না হওয়ায় মানসিকভাবে একটু হতাশ ছিল। এছাড়া অন্য কোনো কারণ নেই।

তার প্রেমের সম্পর্ক ছিল উল্লেখ করে তিনি বলেন, একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। গতকালও পারিবারিকভাবে আমরা বলেছি এক মাস পরে বিয়ে দেব। ওই মেয়ের পরিবার থেকেও রাজি হয়েছে। কেন এমন ঘটনাটি ঘটিয়েছে বলতে পারছি না।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা