জাতীয়

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের ধাওয়া, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছিল শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে পুলিশ ধাওয়া দিলে পড়ে গিয়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকাল ১০টার দিকে আশুলিয়ার হাবিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক জেসমিন বেগমের (৪২) খুলনার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ও তার স্বামী মাহবুব আশুরিয়ার বলিভত্র মধুপুর এলাকা থাকতেন। তিনি গোলটেক্স গার্মেন্টসে অপারেটর (কার্ড নং ৩৪৩৪২৯) হিসেবে কাজ করতেন।

এর আগে সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক এ বিক্ষোভ শুরু করে লেনি ফ্যাশন, লেনি এ্যাপারেলস, এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্ট গার্ড কারখানার শ্রমিকরা। পুলিশ সরিয়ে দেয়ার চেষ্টা করলে দৌড়ে পালানোর সময় বিদুৎতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন জেসমিন।

পুলিশ জানায়, বিক্ষোভের সময় দৌড়ে পালানোর সময় বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান জেসমিন। পরে পলাশবাড়ী হাবিব ক্লিনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিল্প পুলিশ-১ এর এসপি আসাদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার সময় ওই শ্রমিক দৌড়ে পালাচ্ছিলেন। এসময় তিনি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে আমরা নিশ্চিত হয়েছি।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি প্রায় সাত হাজার শ্রমিকের এক মাসের বেতন, শ্রমিক ছাঁটাই, টার্মিনেশন বেনিফিট না দিয়ে বন্ধ ঘোষণা করে লেনি ফ্যাশন ও লেনি এ্যাপারেলসের কর্তৃপক্ষ। রোববার সকালে এসব দাবিতে ইপিজেড পুরাতন জোনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা