জাতীয়
করোনা মোকবেলা

বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মহামারির এই শংকটময় মূহুর্তে করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে।

২৭ এপ্রিল সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পম্পেও’র পাঠানো চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেন পম্পেও এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা করার জন্যও বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূত মিলারকে অবহিত করেন। এসময় এই মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে করোনাভাইরাসের কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন ড. মোমেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিষয়ে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসময় মার্কিন রাষ্ট্রদূতকে জানান যে, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা চাইলে এসময় রাষ্ট্রদূত তার দেশের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা