জাতীয়

সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তিই হয়নি: হুয়ালং ইয়ান

নিজস্ব প্রতিনিধি: আবারও ধোঁয়াশা চীনের টিকা নিয়ে। চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার দাম প্রকাশ নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা চলছে কিছু ধরে। ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান বলেন, টিকার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিনোফার্মের মধ্যে কোনো চুক্তিই হয়নি।

শনিবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।

পরে এ দাম জানানো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, টিকা নেয়ার চুক্তির শর্ত লঙ্ঘন করে এর দাম প্রকাশ করে দেয়া হয়েছে। শুক্রবার (৪ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা চীনা রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি।

তবে এ ঘটনায় আমাদের অবস্থান খানিকটা খারাপ হয়েছে। ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না।’

এত সব আলোচনাকে অসত্য আখ্যা দিয়ে হুয়ালং ইয়ান তার পোস্টে বলেন, ‘গণমাধ্যমে যা প্রকাশ পাচ্ছে তা যদি সঠিক হয়; বাংলাদেশের পক্ষ থেকে কেন মিথ্যা তথ্য দেয়া হচ্ছে, অবাক লাগছে।

প্রথমত, বাংলাদেশ ও সিনোফার্মের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত, এটি বাংলাদেশ ও সিনোফার্মের মধ্যকার একটি বাণিজ্যিক ক্রয় সংক্রান্ত সমঝোতা, চীন সরকারের সঙ্গে কিছু নয়। আন্তরিকভাবে আশা করি যে, আগের (নির্ধারিত) তারিখেই প্রয়োজনীয় টিকা পেয়ে যাবেন আমাদের বাংলাদেশি ভাই-বোনরা।’

অবশ্য শনিবারই ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ছয় লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছবে। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা