জাতীয়

মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর নাম- ঝুমা (১২) ও সাবিনা (১০)। অপর ব্যক্তির নাম আবুল (৬৫)।

শনিবার (৫ জুন) বিকেলে খিলগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. রনি গমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা টিনের ঘরে বসবাস করত। তাদের ঘরের গেট বিদ্যুতায়িত হয়। এ সময় গেট স্পর্শ করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাবিনার মা কুলসুম বেগম বলেন, দুপুরের দিকে বৃষ্টির সময় মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে একটি বস্তিতে জমে থাকা পানিতে ঘরের বিদ্যুতের সংযোগ এক হয়ে যায়। পরে আমার মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এই ঘটনায় আরেকটি শিশু ও আরেক ব্যক্তি তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। মালিবাগ রেলগেটের একটি হাসপাতালে তাদের দুজনকে নেওয়া হয়েছে। আর আমার মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুপুরে বৃষ্টির সময় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হলে অচেতন হয়ে পড়ে শিশুটি।

পরে তাদের এক প্রতিবেশী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।

সাননিউজ/এইচ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা