জাতীয়

করোনায় আরও ৩৮ মৃত্যু

সাননিউজ ডেস্ক: বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারনে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।

শনিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।

এর আগে শুক্রবার (২৮ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান এবং ১ হাজার ৩৫৮ জনের করোন শনাক্তের কথা জানায় অধিদপ্তর।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১১ হাজার ৮৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৬৬৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৩৭ হাজার ৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ২০লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৪৩১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২২ হাজার ৩৮৪ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৬৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ১৭১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ২৯০ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ২৮ হাজার ৩২২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ১৩৪ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম এবং স্পেন দশম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৫১১ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা