জাতীয়

ঢাকায় আসছেন কপ-২৬ প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন (কপ–২৬) অনুষ্ঠিত হবে। সম্মেলন সামনে রেখে চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন কপ-২৬ প্রেসিডেন্ট ডেজিগনেট অলোক শর্মা।

শুক্রবার (২৮ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন বলছে, নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে জলবায়ু মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা আরও সুদৃঢ় করতে অলোক শর্মা এই সফরে আসছেন।

এদিকে কপ-২৬ প্রেসিডেন্টের সফর নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, অলোক শর্মা শিগগিরই ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফর শেষে বাংলাদেশে আসবেন।

মূলত কপ-২৬ সম্মেলনের আগে জলবায়ু ইস্যুতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সমর্থন অর্জনে অলোক শর্মার এ সফর। ঢাকা সফরে তিনি বাংলাদেশ সরকার, নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈঠক করবেন।

বিশেষ করে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখার বিষয়টিকে গুরত্বসহকারে তুলে ধরবেন শর্মা।

যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস জানায়, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সফরের আগে কপ-২৬ প্রেসিডেন্ট বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলা অবশ্যই একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা হতে হবে। এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখতে হবে। আমি ভিয়েতনাম, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সফরে এই অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করার প্রত্যাশায় রয়েছি, যারা কপ-২৬’এর পথে গুরুত্বপূর্ণ অংশীদার হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা