জাতীয়

মোহাম্মদপুরে আগুনে শিশুসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুনে একই পরিবারের দুই বছরের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন- মোহাম্মদ সোহেল (২৭), তার স্ত্রী লাবনী আক্তার (১৮) ও তাদের দুই বছরের সন্তান মোরসালিন (২)।

শুক্রবার (২৮ মে) রাত ৩টার দিকে হাউজিংয়ের ‘সি’ ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তাদের তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রুমা আক্তার নামে এক নারী বলেন, রাত ৩টার দিকে তাদের বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে। আগুনের হাত থেকে বাঁচতে দুই বছরের ছেলেকে ঘরে রেখেই ওই দম্পতি বাইরে চলে আসেন। পরে আমরা গিয়ে ছেলেকে উদ্ধার করি। পরে তিনজনকেই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী পরিবারটির গ্রামের বাড়ি বরিশালে বলে জানান রুমা।

চিকিৎসকের বরাত দিয়ে এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সোহেলের ৭৫ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী লাবনী আক্তারের ৩০ শতাংশ পুড়ে গেছে। আর দুই বছরের শিশু মোরসালিনের শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা