জাতীয়

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথর বোঝাই এম ভি সানভ্যালি লাইটার জাহাজের ১২ ক্রুকে অক্ষত উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

বুধবার (২৬ মে) বিকালে হাতিয়া দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে জাহাজটি ডুবে যায়।

এদিন বিকালে চট্টগ্রামস্থ নৌবাহিনী ঘাঁটি ইসা খা’র মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিমান বাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নৌবাহিনী সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছাকাছি ঘূর্ণিঝড় ইয়াসারে প্রভাবে উত্তাল সাগরে ডুবে যায় এম ভি সানভ্যালি নামের একটি পাথরবোঝাই লাইটারেজ জাহাজ। ডুবে যাওয়া জাহাজের ১২ জন নাবিক সাগরে ডুবে যাচ্ছিলেন।

তবে জাহাজ ডুবির খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরু করে বিমান বাহিনীর একটি উদ্ধারকারী দুটি হেলিকপ্টার। চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর ঘাঁটি থেকে দ্রুত সময়ের মধ্যে সমুদ্রের ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার দুটি।

এসময় সাগরে ডুবে যেতে থাকা ১২ নাবিককে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আনে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

উদ্ধারকারী নাবিকদের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটিতে নিয়ে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা