জাতীয়

রোজায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক:

রমজান মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া সতর্কতায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্প্রতি পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এক ভিডিও কনফারেন্সে এমন কথা বলেন। তাছাড়া তিনি পুলিশ কর্মকর্তাদের এসব বিষয়ে সতর্কও করেন।

ইফতার কিংবা যাকাত প্রদানকে কেন্দ্র করে করোনা সংক্রমণ, বিশৃঙ্খলা কিংবা নাশকতা এমনকি ছিনতাই, রাহাজানি, প্রতারণা এবং জঙ্গি তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের অপরাধের বিস্তার রোধে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয় নিয়ে আইজিপি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে অনেক প্রান্তিক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে। তাই অনেকে অপরাধে জড়িয়ে পড়তে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই বাড়তে পারে। এ ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ যেন ধর্মীয় উস্কানি, গুজব ও করোনা নিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে।'

বর্তমান পরিস্থিতিতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিরা যেন কোনোভাবেই তৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

এছাড়া বর্তমান পরিস্থিতিতে রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যেন পণ্যের মূল্য না বাড়ে। পণ্যের কালোবাজারি রোধ এবং খাদ্যে ভেজাল দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি।

জানা গেছে, দুর্বৃত্ত, জঙ্গি কিংবা প্রতারক চক্র সবসময়ই যেকোনো পিরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করে। বর্তমানে করোনাভাইরাসের কারণে একটি বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে দেশ।

সড়কে যান চলাচল সীমিত, দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ তাই এরকম পরিস্থিতিতে সঙ্গত কারণেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

করোনা পরিস্থিতি, রমজান মাস এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সেই অনুযায়ী নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে।

এছাড়া র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, এবার ভিন্ন পরিস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থাও ভিন্নভাবে সাজানো হয়েছে। তাই চুরি, ডাকাতি, ছিনতাই রোধে র্যা বের অতিরিক্ত টহল টিম রমজান মাস জুড়ে মাঠে থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, ‘লক্ষণ ভালো নয়’: জামায়াত আমির

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা