জাতীয়

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি বানাসাসের

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। সেইসঙ্গে রোজিনা ইসলামকে হেনস্তা ও একটা রুমে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমা, সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতে বানাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএসের রুমে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে। যা আইনের চরম লঙ্ঘন। মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তার মারমুখী আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের প্রকৃত প্রতিচ্ছবি।’

তারা বলেন, ‘সাংবাদিক রোজিনার প্রতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আচরণ ব্যক্তিগত আক্রোশের বর্হিপ্রকাশ। একের পর এক তাদের দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় তারা তার ওপর ক্ষুব্ধ ছিল। ঘটনার দিন সিনিয়র সাংবাদিকরা বার বার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করলেও তারা কর্ণপাত করেননি। এর পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করে। পরবর্তীতে তাকে পুলিশের নিয়ন্ত্রণে দেয়া হয়। যা অত্যন্ত গর্হিত এবং ফৌজদারি অপরাধ। আমরা এর জন্য তীব্র্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে মামলার শুনানি না করে কারাগারে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করছি।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘অবিলম্বে রোজিনাকে মুক্তি দিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি পালন করবে বানাসাস।

সাননিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা