জাতীয়

ফিলিস্তিন সংকটে আর্থিক সহায়তা চেয়েছে দূতাবাস

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান সংকট সমাধানে আর্থিক সহায়তা চেয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

রোববার (১৭ মে) রাতে ঢাকার ফিলিস্তিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে বাংলাদেশি নাগরিকদের কাছে এ সহযোগিতা কামনা করেছে।

দূতাবাস বলছে, চলমান পরিস্থিতিতে অনেক ফিলিস্তিন নাগরিক প্রাণ হারিয়েছেন, আবার অনেকে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন। ফিলিস্তিনের এই খারাপ সময়ে অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকে ফিলিস্তিনের জন্য অর্থ অনুদানের জন্য প্রবল উৎসাহ দেখিয়েছেন।

আর্থিক সহায়তা দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কয়েকটি নাম্বারে যোগাযোগ করতে বলেছে দূতাবাস।

নাম্বারগুলো হলো: ০১৭১৫৮৩৩৩৩০২-রকেট (ব্যক্তিগত), ০১৭১৫০৮১৮৩৯-বিকাশ (ব্যক্তিগত) ও ০১৩০১৭৯৪২৯৫-বিকাশ (ব্যক্তিগত)। এই নাম্বারগুলোতে অর্থ পাঠানোর পর ০১৯৮৮১৪১৪১৪ এই নাম্বারে প্রেরকের অর্থ ও প্রেরকের বিবরণ দেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

যারা সরাসরি দূতাবাসে গিয়ে সরাসরি অর্থ প্রেরণ করতে চায়, তাদের উদ্দেশে বলা হয়েছে- রোববার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বারিধারার ফিলিস্তিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

অথবা আগ্রহীদের দূতাবাসের [email protected] এই ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা