জাতীয়

কালনা ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : সরকারি নির্দেশনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর কালনা ফেরি ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

জানা গেছে, করোনাভাইরাস রোধে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর কালনা ফেরি ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এ ফেরি ঘাট দিয়ে গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা, জেলার যাত্রীরা যশোরের বেলাপোল বন্দর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়েত করেন। ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারে ভোগান্তিতে পড়েছেন এ ঘাট দিয়ে চলাচলরত যাত্রীরা।

নাম না প্রকাশের শর্তে একাধিক যাত্রীরা বলেন, ‘এ ঘাট দিয়ে আমাদের যাতায়েত করতে হয়। কিন্তু ফেরিচলাচল বন্ধ থাকায় নদী পার হতে পারছি না। যে কারণে আমাদের নৌকায় পার হতে হচ্ছে।’

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক দিনের বেলায় যাত্রী পারাপার বন্ধ করতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে রাতের বেলায় পণ্যবাহী যান পারাপার করা হবে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় জানান, সরকারি নির্দেশনা মেনে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র কালনা সেতু নির্মাণ কাজে ব্যবহারিত গাড়িগুলো পারাপার করা হচ্ছে। রাতের বেলায় পণ্যবাহী গাড়ি পারাপার হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা