জাতীয়

সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচনে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট বারের সদ্যপ্রয়াত সভাপতি আবদুল মতিন খসরুর শূন্য পদে নির্বাচনের বিষয়ে ডাকা বিশেষ সাধারণ সভায় হট্টগোল হয়েছে। এতে আওয়ামীপন্থী আইনজীবীরা দাবি করেছেন, সাধারণ সভায় কণ্ঠভোটে এ এম আমিন উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপিপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেছেন, হট্টগোলের কারণে বিশেষ সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) পূর্ব নির্ধারিত তারিখে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় সভাপতিত্ব কে করবেন তা নিয়েই হট্টগোলের শুরু হয় বলে জানান উপস্থিত আইনজীবীরা।

তারা বলছেন সভার শুরুতে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ঘোষণা দেন যে, বারের সংবিধান অনুযায়ী তিনি সভা পরিচালনা করবেন। তখন একপক্ষ বিরোধিতা শুরু করলে আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি মুহাম্মদ শফিক উল্লাহ দাঁড়িয়ে ঘোষণা দেন তিনি সভার সভাপতিত্ব করবেন।

এ পর্যায়ে কাজল বলেন, উনাকে সভাপতিত্ব করার কোনো কার্যবিবরণী পাস হয়নি। সিনিয়র আরেকজন সহসভাপতি (যিনি বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত) আছেন।

তখন শফিক উল্লাহ বলেন, আমি আজকের সভার সভাপতি। এই সভা থেকে ঘোষণা করছি, আজ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

তখন আওয়ামীপন্থী আইনজীবীরা তাকে সমর্থন দেন। বিএনপিপন্থী আইনজীবীরা এর বিরোধিতা করতে থাকেন। তারা চিৎকার করে বলতে থাকেন, কণ্ঠভোট নয়, নির্বাচন চাই। এক পর্যায়ে মিলনায়তনের বৈদ্যুতিক সংযোগ ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তখন সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, সাধারণ সভা করার মতো পরিবেশ-পরিস্থিতি না থাকায় সভা মুলতবি করা হলো।

সাধারণ সভা পণ্ড হওয়ার পর সহসভাপতি শফিক উল্লাহর নেতৃত্বে আওয়ামীপন্থী কার্যনির্বাহীর সদস্যরা রেজুলেশন পাস করে এম আমিন উদ্দিনকে সভাপতি ঘোষণা করেছেন।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে কোনো আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা