জাতীয়

শুধু স্বাস্থ্য সেবা নয়, ত্রাণও মিলবে ৩৩৩ নম্বরে

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারীর মধ্যে ৩৩৩ হটলাইন নম্বরে ফোন করে এখন থেকে স্বাস্থ্য সেবার পাশাপাশি হতদরিদ্ররা পাবেন ত্রাণ সহায়তাও। এমন উদ্যোগের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দরিদ্র ও কর্মহীনদের ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্থা নিতে।

ত্রাণের জন্য ডেটাবেইজ তৈরি শেষে ৩৩৩ হটলাইনকে মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করে সপ্তাহখানেকের মধ্যে এমন একটি ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, আইসিটিমন্ত্রী এবং বিশেষজ্ঞদের সাথে আমরা বৈঠক করেছি। রেজুলেশন হয়েছে, এরই মধ্যে কাজও শুরু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তার বিষয়ে ৩৩৩ নম্বরকে সংযুক্ত করা হবে। যুক্ত হয়ে গেলে নিম্ন আয়ের মানুষ সহজে ত্রাণ পাবেন।

এই ব্যবস্থা চালুর জন্য আইসিটিসি বিভাগে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের জন্য লোকবলও নিয়োগ দিতে হবে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা