‘স্বাস্থবিধি না মানলে দোকান বন্ধ করে দেওয়া হবে’
জাতীয়

‘স্বাস্থবিধি না মানলে দোকান বন্ধ করে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (২৫ এপ্রিল) হাতিরঝিলে মহানগর আর্মি ক্যাম্পে হাতিরঝিল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে করণীয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নেত জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, "আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে, অভিযানে যদি দেখা যায় কেউ স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখে সে দোকান বন্ধ করে দেওয়া হবে। তাকে জেল জরিমানাও করা হবে।

তিনি বলেন, আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই। শর্ত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা। তা না হলে আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করবো।

সভায় উপস্থিত ছিলেন, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রি জে আমিনুল ইসলাম, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা