জাতীয়

ভাড়াটিয়াদের প্রতি ডিএমপি কমিশনার

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংকটে সারাদেশ। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবার কাজ করছেন অনেকে। এই সংকটকালীন সময়ে নিরাপত্তার আজুহাতে জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেককে বাসা ছাড়তে বলেছেন কিছু কিছু বড়িওয়ালা। এমন পরিস্থিতিতে বাড়ির মালিক কর্তৃক ভাড়াটিয়াদের বাসা ছেঁড়ে দেয়ার হুমকি দেওয়া হলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

আজ (১৭ এপ্রিল)ডিএমপির ফেসবুক পেজে ডিএমপি কমিশনার বলেন, করোনা প্রতিরোধে যারা সমাজে যুদ্ধ করছেন, তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। তারা প্রত্যেকে তাদের যথাযথ সুরক্ষা নিয়েই কর্মস্থলে যাচ্ছেন। এরপরও কিছু বাড়ির মালিক নিরাপত্তার আজুহাতে অনেককে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। কোন ভাড়াটিয়া এমন হুমকি পেলে তাৎক্ষণিকভাবে পার্শবর্তি থানায় বিষয়টি অবহিত করেন। অথবা ৯৯৯ নম্বরে এ ফোন দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

সেই সঙ্গে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে বিবেচনায় দেখার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরতরা যদি তাদের বাসস্থানের সুরক্ষা না পান, তাহলে করোনা প্রতিরোধে তাদের ভূমিকা ব্যাহত হবে।

জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকায় রয়েছে- চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ব্যাংকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অতি প্রয়োজনে যারা পেশাগত কাজে বাইরে যান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা