জাতীয়

কাউন্সিলর টেনুর হলফনামায় কোটি টাকা দেনা

মাহমুদুল আলম: তফাজ্জল হোসেন (টেনু) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে দেয়া হলফনামায় তার দায়-দেনা উল্লেখ করা হয়েছে এক কোটি ১৫ লাখ টাকা। আর তার নগদ টাকা উল্লেখ করা হয়েছে দেড় লাখ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয় তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। হলফনামায় স্বাক্ষর করার সময় এবং অতীতে তিনি কোন ফৌজদারী মামলায় অভিযুক্ত ছিলেন না।

তার ব্যবসা/পেশার বিবরণীতে ‘মালিক: মেসার্স মামুন এন্টারপ্রাইজ (হস্তান্তরিত)’ উল্লেখ করা হয়েছে।

হলফনামায় তার বাৎসরিক আয়ের উৎসের বিবরণে উল্লেখ করা হয় বাড়ি সাড়ে পাঁচ লাখ টাকা, এপার্টমেন্ট ১৪ লাখ টাকা,ফ্ল্যাট ভাড়া এক লাখ ২০ হাজার টাকা,ব্যবসার আয় ২৭ লাখ ২৩ হাজার ৬৮০ টাকা, ব্যবসার মূলধন তিন কোটি ১৮ লাখ ৪০ হাজার ৯৫৬ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র / ব্যাংক, আমানত এক লাখ টাকা।

হলফনামায় কৃষি, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন,পরামর্শক ইত্যাদি), চাকরি ও আয়ের অন্যান্য খাতের ঘরে লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’।

তাছাড়া প্রার্থীর উপর নির্ভরশীলদের ঘরে আয়ের সব খাতেই লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’।

হলফনামায় তার পরিসম্পদ বিষয়ে অস্থাবর সম্পদে নগদ টাকা উল্লেখ করা আছে দেড় লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দশ লাখ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার এক লাখ, ইলেক্ট্রনিক সামগ্রীও এক লাখ টাকা এবং আসবাবপত্র দেড় লাখ টাকা। অস্থাবর সম্পদের অন্যান্য খাতে তিনি উল্লেখ করেছেন ’প্রযোজ্য নহে’। খাতগুলো হচ্ছে বৈদেশিক মুদ্রা, পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয় পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ, বাস, ট্রাক, মটরগাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান ও মটরসাইকেল ইত্যাদি, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি ও অন্যান্য।

অস্থাবর সম্পদের ঘরে তার স্ত্রীর হিসেবে নগদ টাকা উল্লেখ করা হয়েছে ৪৩ হাজার টাকা্, আর স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি উল্লেখ করা হয়েছে ৫০ ভরি। এছাড়া অস্থাবর সম্পদের সব হিসেবেই প্রার্থীর স্ত্রীর বিষয়ে লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’। আর প্রার্থীর উপর নির্ভরশীলদের নামে অস্থাবর সম্পদের সব ঘরেই লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’।

পরিসম্পদ বিষয়ে স্থাবর সম্পদের ঘরে প্রার্থীর অকৃষি জমি উল্লেখ করা হয়েছে ১০ কাঠা (সাভার), বাড়ি ১টি (আড়াই কাঠা), ১টি ফ্ল্যাট (৮১৩ স্কয়ার ফিট)। এছাড়া কৃষি জমি, দালান, আবাসিক/ বাণিজ্যিক, চা বাগান, রাবার বাগান, মৎস খামার ও অন্যান্য স্থাবর সম্পদ বিষয়ে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নহে’। তাছাড়া স্থাবর সম্পদের এই সব খাতেই প্রার্থীর স্ত্রী এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের ক্ষেত্রে হলফনামায় লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’।

প্রার্থীর দায়-দেনার প্রকৃতি ও বর্ণনায় হলফনামায় লেখা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংক লি:, মিরপুর শাখায় সি.সি. লোন এক কোটি ১৫ লাখ টাকা।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর হলফনামায় স্বাক্ষর করেন প্রার্থী। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী (নোটারি পাবলিক) এস.এম. সেলিম রেজা্ও এতে স্বাক্ষর করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা