জাতীয়

দেশে নৌদুর্ঘটনা কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে নৌদুর্ঘটনা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে একেবারেই যে দুর্ঘটনা ঘটছে না তাও বলা যাবে না বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আগে যেকোনো ছুটির সময় বিভিন্ন রুটে অসংখ্য নৌদুর্ঘটনা ঘটত। এখন তা অনেকাংশেই কমেছে।

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, নদীমাতৃক ও সমুদ্র উপকূলীয় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে নৌপরিবহনের গুরুত্ব অপরিসীম। আমাদের এ অর্জনকে সুসংহত ও টেকসই করতে হবে। নদীবেষ্টিত বাংলাদেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্বও অপরিসীম।

অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। জানমালের নিরাপত্তার জন্য অধিদপ্তর থেকে বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সফটওয়্যারের মাধ্যমে জাহাজের ডিজিটাল নকশা নিশ্চিতকরণ, ডকইয়ার্ডগুলোয় আধুনিক যন্ত্র ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে জাহাজ নির্মাণ নিশ্চিতকরণ, হাইড্রোলিক স্টিয়ারিংয়ের মাধ্যমে বড় বড় নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ অন্যতম।

এছাড়াও ভিএইচএফ যন্ত্র স্থাপনের মাধ্যমে এক জাহাজের সঙ্গে অন্য জাহাজের যোগাযোগ স্থাপন, রাডার সংযোজনের মাধ্যমে অন্ধকার ও কুয়াশায় অন্যান্য নৌযান চিহ্নিতকরণ ও ইকোসাউন্ডের মাধ্যমে নদীর গভীরতার ধারণা পাওয়া যাচ্ছে। সেজন্য আমি মনে করি নৌপথ আগের চেয়ে সচল হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টরের নৌযান সার্ভে ও রেজিস্ট্রেশন প্রতিবেদনসহ জাহাজের নাবিকদের সব তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে নৌপরিবহন খাত দুর্বার গতিতে এগিয়ে চলছে।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে

নোয়ালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে কেওড়া বাগানে জোয়ারের পানিতে ভেসে আসা...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা