জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নীলক্ষেত এলাকায় বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে একজন সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারীরা মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নীলক্ষেত এলাকায় ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে একজন সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা বাস চালককে ক্যাম্পে আটক করে রেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আটক বাসচালকের নাম জালাল উদ্দিন। জালাল জানান, সাভার থেকে সাইনবোর্ড যাচ্ছিলেন তিনি। নীলক্ষেত এলাকায় বাসটি পৌঁছালে বাস ঘোরানোর সময় সিএনজিটি তার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হন। আমি নিজেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম মোস্তফা রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা