জাতীয়

লকডাউনের দুর্ভোগে রিকশা ভাড়া কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ ঠেকাতে সরকার আরোপিত কঠোর বিধি নিষেধের জন ভোগা‌ন্তির দ্বিতীয় দিন চলছে। গণপরিবহন বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছে সাধারণ কর্মজীবী মানুষ। প‌রিবার প‌রি‌জনের প্রিয় মানুষগু‌লো ক‌রোনা থে‌কে নানা রো‌গে আক্রান্ত হ‌ওয়ায় তাদের ছুটতে হচ্ছে রাজধানীর বি‌ভিন্ন হাসপাতা‌ল-ক্লিনিকে। প‌রিবহন না থাকায় রোগীর স্বজনরা প‌দে প‌দে পড়‌ছেন বিপা‌কে। গন্তব্যে পৌছ‌তে রিক্সাই এখন একমাত্র ভরসা। সেখা‌নেও বাড়‌তি টাকা। টাকা আ‌ছে যার রিক্সা সেবা আছে তার। বাড়‌তি ভাড়া গুণ‌তে হ‌চ্ছে তা‌দের‌কে। ধানম‌ন্ডির ১৯ নাম্বার থে‌কে এলিফ‌্যান্ট রোড ৫ কি.মি পথেরও কম রাস্তা পা‌রি দিতে ৫০ টাকার ভাড়া দিতে হচ্ছে ন্যুনতম ১০০ টাকা। যা লকডাউনের এই মুহুর্তে মরার ওপর খাড়া ঘাঁ।

মঙ্গলবার সকাল থেকে অফিস আদালত ও হাস‌পাতাল ও জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষদের ভোগান্তির এ বাস্তব চি‌ত্র দেখা যায়।

রাজধানীবাসীর অনেকের অফিস খোলা থাকায় বাইরে যেতে হচ্ছে। আবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বা ওষুধের জন্যও কেউ কেউ বের হচ্ছেন। এদের অনেকেই আবার রোগী নি‌য়ে। তাদের পক্ষে দীর্ঘ পথ হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে রিক্সা নিয়েই গন্তব্যে ছুটতে হচ্ছে।

নিউমার্কেট থেকে রিকশাযোগে ঢাকা মে‌ডি‌কেল যাচ্ছিলেন আমির হো‌সেন। পেশায় মু‌দি ব‌্যবসায়ী। তিনি সান নিউজ‌কে বলেন, গণপরিবহন চলাচল বন্ধ রাখার মতো অযৌক্তিক সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। গাড়ি চলছে না। তাই বাধ্য হয়েই রিক্সায় যেতে হচ্ছে। কষ্ট যত আমাদের মতো কর্মজীবী মানুষদের।

রিক্সার চাহিদা বেশি থাকায় রিক্সাচালকরাও সুযোগ বুঝে ভাড়া বেশি নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। অনিল দাস নামে একজন বললেন, আগে নিউমার্কেট থেকে ফার্মগেট পর্যন্ত যেতে ৪০ টাকা রিক্সা ভাড়া লাগত। এখন রিক্সা চালকরা ১২০-১৫০ টাকা চাইছেন। এত বেশি ভাড়া দিয়ে কীভাবে যাব?

তবে বেশিরভাগ রিকশাচালকই অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ মানতে নারাজ। তাদের মতে, গণপরিবহন বন্ধ থাকার পরও যাত্রীদের যেভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন তাতে একটু বেশি ভাড়াই ন্যায্য।

হাসেম আলী নামে এক রিক্সাচালক বললেন, আমরা লকডাউনে ঢাকায় থেকে মানুষের উপকার করছি। এছাড়া চাল-ডাল সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। একটু বেশি টাকা না দিলে আমাদের সংসার চলবে কীভাবে?

সাননিউজ/এমআর/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা