যেভাবে রোগী বাড়ছে সংকুলান মুশকিল : জাহিদ মালেক 
জাতীয়

যেভাবে রোগী বাড়ছে সংকুলান মুশকিল : জাহিদ মালেক 

নিজস্ব প্রতিবেদক : দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, এভাবে বাড়তে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা দেওয়া মুশকিল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেছেন, হাসপাতালগুলো প্রায় ভরে গেছে, এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে। আমাদের বুঝতে হবে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকুলন করতে পারব না। রোগী যেখানে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তিস্থলগুলো যদি বন্ধ না করি, তাহলে বাড়তেই থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব রোগীকে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব নয়, অঙ্কুরেই বিনষ্ট করতে হবে করোনার উৎস। আমাদের মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে। যেভাবে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এভাবে চলতে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না।

মন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। হাসপাতালটিতে মোট এক হাজার ২৫০টি করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে ৫০টি আইসিইউ বেড ও ২০০টি এসডিও বেড রয়েছে। এর পাশাপাশি এক হাজারটি আইসোলেশন বেড রয়েছে।’

দেশে করোনা নিয়ন্ত্রণে সরকারি ১৮ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা