জাতীয়

পি কে হালদারের সহযোগী শুভ্রা বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক : বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ ছাড়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে।

সোমবার (২২ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

জানা যায়, ইতোপূর্বে বহুল আলোচিত পি কে হালদারের ৪৪ জন সহযোগীর বিদেশযাত্রার নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছিল দুদক। এই ৪৪ জনের মধ্যে শুভ্রা রানী ও তার স্বামী ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাসওরয়েছেন।

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পালিয়ে যায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পি কে হালদার।

পি কে হালদার ও তার কথিত দুই বান্ধবীসহ ৩৩ সহযোগীর বিরুদ্ধে ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। একই সঙ্গে পি কে হালদারের ৩৩ সহযোগীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ও ৪৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।

পি কের সহযোগী ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনসহ ৪৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুদক। যাদের বিদেশযাত্রায় নিধেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের এমডি রাশেদুল হক ও তার স্ত্রী স্থাপত্য অধিদফতরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম, নর্দার্ন জুটমিলের উজ্জ্বল কুমার নন্দী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের নাহিদা রুনাই আহমেদ, সৈয়দ আবেদ হাসান, আল-মামুন সোহাগ, রাফসান রিয়াদ চৌধুরী, রফিকুল আলম খান, সাইফুল ইসলাম, নাসিম আনোয়ার, মো. নূরুজ্জামান, এমএ হাশেম, মোহাম্মদ আবুল হাসেম, জহিরুল আলম, মো. নওশেরুল ইসলাম, বাসু দেব ব্যানার্জি, মিজানুর রহমান, নর্দার্ন জুটের পরিচালক অমিতাভ অধিকারী, ওকায়ামার সুব্রত দাস, তার স্ত্রী শুভ্রা রানী ঘোষ, এমডি তোফাজ্জল হোসেন, আরবির রতন কুমার বিশ্বাস, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পাপিয়া ব্যানার্জি, শ’ওয়ালেসের এমডি মো. নূরুল আলম, রহমান কেমিক্যালের রাজীব সোম, মুন এন্টারপ্রাইজের শঙ্খ ব্যাপারী, আনান কেমিক্যালের পূর্ণিমা রানী হালদার, ওমর শরীফ, মের্সাস বর্ণ-এর অনঙ্গ মোহন রায়, পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন, আর্থস্কোপের চেয়ারম্যান প্রশান্ত দেউরি, এমডি মিরা দেউরি, ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস, আরবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রতন কুমার বিশ্বাস, রহমান কেমিক্যালের পরিচালক রাজিব সোম, পরিচালক স্বপন কুমার মিস্ত্রি, সুখাদার এমডি অভিজিৎ অধিকারী, মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শঙ্খ ব্যাপারী ও আনান কেমিক্যালের পরিচালক প্রীতিশ কুমার হালদার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা