জাতীয়

‘পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তিস্তা চুক্তির আ‌লোচনা’

নিজস্ব প্রতি‌বেদক: পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনের পর তিস্তা চুক্তি বাস্তবায়নসহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে ভারত। এছাড়াও সেচের জন্য কুশিয়ারা নদী থেকে রহিমপুরের পাম্প হাউজে পানির বিষয়টি অগ্রগতি হয়েছে। মহানন্দা নদীর পানি কমে যাওয়ায় যৌথভাবে সার্ভে করার বিষয়টি আলোচনা হয়েছে। খুব পজিটিভ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বুধবার ভারতের সাথে পানিসম্পদ বিষয়ক সচিব পর্যায়ের বৈঠক শে‌ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ তথ্য জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কবির বিন আনোয়ার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অতিথি হিসেবে আসবেন। তাছাড়া তাদের পশ্চিমবঙ্গ ও আসামে সামনে নির্বাচন। তাই এই মুহূর্তে ও এমন আবহে চুক্তি নিয়ে কিছু হবে বলে মনেকরছি না।

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গত বছর ভারতীয় সচিবকে নিমন্ত্রণ জানালেও মহামারী করোনার কারণে তা পিছিয়ে যায়। তাই বৈঠকটি গতকাল (১৬ মার্চ) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

নদী বাঁচাতে দুদেশ একমত উল্লেখ করে কবির বিন আনোয়ারের বলেন, আগে নদীর প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত রাখতে হবে, তারপর পানি বন্টন। দুদেশের বোঝাপড়ার ঘাটতি ঘোচাতে সার্ভে,পরিদর্শন,তথ্য সংগ্র্হ ইত্যাদি কাজগুলো যৌথভাবে হবে। অভিন্ন ৬টি নদীর তথ্যবিনিময় চূড়ান্ত পর্যায় আছে। শ্রীঘ্রই তা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হবে। পর্যায়ক্রমে অভিন্ন ৫৪ নদীকে নিয়ে আলোচনা হবে।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা