জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও মজবুত হবে : মোদী

সান নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ফেনী সীমান্তে মৈত্রী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চ্যুয়ালি যুক্ত হন।

নরেন্দ্র মোদী বলেন, ফেনী সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের কানেক্টিভিটি বাড়বে। ফলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে।

তিনি বলেন, ফেনীর কাছেই চট্টগ্রামে আন্তর্জাতিক সমুদ্রবন্দর রয়েছে। এ সেতু দিয়ে সমুদ্রবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া সহজ হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এ প্রথম কোনো নদী সেতু উদ্বোধন হলো। ফেনী নদীতে এ সেতুর নাম রাখা হয়েছে ‘মৈত্রী সেতু’। দুপুরে দু’দেশের প্রধানমন্ত্রী এ সেতু উদ্বোধন করেন। একইসঙ্গে দু’দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেক পোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও বক্তব্য রাখেন।

ফেনী সেতুর দৈর্ঘ্য ১.৯ কিলোমিটার। এটা রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে।

১৩৩ কোটি রুপি ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এ সেতু নির্মাণ করেছে। চট্টগ্রাম বন্দর থেকে এ সেতু দিয়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি; আটক ১

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুল...

চাটখিলে শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা 

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির এ...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তি হারাতে বসার শঙ্কা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখে জটিল চিকিৎসা স...

স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনার অভিযোগ

আইডিয়েল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা