জাতীয়
করোনা পরিস্থিতি

সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ২৫ এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চতুর্থ দফায় আগামী ১৫ ও ১৬ সাধারণ ছুটির আওতায় নিয়ে ১৭-১৮ তারিখ সাপ্তাহিক ছুটি তার সঙ্গে আরও ৫ দিন অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ২৪ ও ২৫ তারিখ সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত নয় দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করলে সরকার দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ ৭ দিন বাড়ায়। এরপর তৃতীয় দফায় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে এক সপ্তাহ এক সপ্তাহ করে পুরো এপ্রিল মাসই সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়াতে থাকায় সরকার মানুষকে ঘরে রাখতে সাধারণ ছুটির মেয়াদ ধীরে ধীরে বাড়াচ্ছে। এই ছুটি কালীন সময়ে সরকারি-বেসরকারি সকল অফিস আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সারাদেশে গণপরিবহন ব্যবস্থাও। তবে জরুরি পরিবহন ঔষধ সরবরাহ, কাঁচামাল বহনকারী পরিবহন, সংবাদপত্র, ঔষধের কাঁচামাল বহনকারী বাহন, কৃষিপণ্য বহনকারী গাড়িসহ এই ধরনের জরুরী সেবা দানকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা