জাতীয়

অবৈধ বাংলাদেশিদের বৈধের আহ্বান যুক্তরাষ্ট্রের প্রতি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগপত্রবিহীন বাংলাদেশীদের বৈধ করার জন্য যুক্তরাষ্ট্রের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার মোমেন মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং (ডেমোক্র্যাট, নিউইয়র্ক)-এর সাথে বৈঠককালে এ আহ্বান জানান। বৈঠককালে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।

মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশী ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং তিনি মার্কিন কংগ্রেসে সব সময় বাংলাদেশ ককাসের একজন সক্রিয় সদস্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’র উদযাপন করার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত দেশের আর্থ-সামাজিক অসামান্য উন্নয়ন এবং বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যূত রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করতে মার্কিন আইনপ্রণেতা সদস্যদের একটি দল নিয়ে গ্রেস মেংকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান।

অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের উদার নীতির প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী নতুন মার্কিন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশীদের বৈধকরণের প্রচেষ্টা চালানোর জন্য কংগ্রেসওম্যান গ্রেস মেংকে অনুরোধ জানান।

মোমেন কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এবং বাংলাদেশের বিদ্যমান বিদেশী বিনিয়োগ-বান্ধব পরিবেশের বিষয়টি সম্পর্কে মার্কিন আইনপ্রণেতাকে অবহিত করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং নতুন মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করার বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করার জন্য এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা