জাতীয়

‘বিডিআর বিদ্রোহে সবাই ভীত হয়েছিল’

সাংস্কৃতিক প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডে সকলের মাঝে ভীতি সঞ্চার হয়েছিল। মনে হয় যেন- সরকারের পতন ঘটিয়ে নতুন একটা কিছু ক্যু হতে যাচ্ছিল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) 'সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম' বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা উৎসব।

এসময় মুরাদ হাসান বলেন, কিন্তু সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মাথায় নিয়ে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই ও মির্জা আজম সকল মৃত্যু ভয়কে উপেক্ষা করে সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার বিডিআর হেডকোয়ার্টারে প্রবেশ করেছিলেন। তৎকালীন সেই বিডিআর বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অত্যন্ত অপমানজনক আচরণ ও হুমকি-ধামকিসহ সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতারা সেদিন কিন্তু সফলভাবে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এই বিডিআর বিদ্রোহ দমনে নানক ও আজম ভাইয়ের যে ভূমিকা তা আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জাতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। একজন জনপ্রতিনিধির জীবনকে বইয়ের পাতায় তুলে ধরার জন্য আমি লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যাশা করি, এই বইয়ের মাধ্যমে মির্জা আজম এমপিকে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারবে।

এসময় অন্যদের মধ্যে ঢাকাস্থ জামালপুর সমিতির সাধারণ সম্পাদক গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম, ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির মহাসচিব আইনজীবী জুলফিকার আলী বাবুলসহ বইটির লেখক মোহাম্মদ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা