জাতীয়

রাজধানীর ২৯ স্থান আর ১১ জেলায় করোনার হানা

সান নিউজ ডেস্ক:

এখন পর্যন্ত দেশের কোন এলাকায় কতজন করোনা রোগী শনাক্ত হয়েছে তার তথ্য প্রকাশ করেছে সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

আইইডিসিআর জানিয়েছে, ঢাকায় আক্রান্ত হয়েছেন ৫২ জন্য। এদের বসবাস রাজধানীর ২৯টি স্থানে। আর আক্রান্ত বাকিরা দেশের ১১ জেলার বাসিন্দা।

সারা দেশে ৮৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের জেলার নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত ৫২ জন কোথায় থাকতেন, সেই এলাকার নাম বললেও ২ জন আক্রান্তের এলাকার নাম এখনো প্রকাশ করা হয়নি।

রাজধানীর ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। বাসাবোতে ৯ জন, মিরপুরের টোলারবাগে ৬, পুরান ঢাকার শোয়ারিঘাট ৩, বসুন্ধরা আবাসিক এলাকায় ২, ধানমন্ডিতে ২, যাত্রাবাড়ীতে ২, মিরপুর-১০ নম্বরে ২, মোহাম্মদপুর ২, পুরানা পল্টন ২, শাহ আলী বাগে ২, উত্তরায় ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।

আইইডিসিআরের দেয়া তথ্য মতে করোনা রোগী শনাক্ত হওয়া ১১টি জেলা হল-

ঢাকা: ৫৪ জন ।
মাদারীপুর: ১১ জন।
নারায়ণগঞ্জ: ১১ জন।
গাইবান্ধা: ৫ জন।

বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা