‘স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত টিকা নিতে হবে’
জাতীয়

‘স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত টিকা নিতে হবে’

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ : প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সবাইকে দ্রুত করোনার টিকা নিতে হবে। সবাই স্বাভাবিকভাবে কাজ করতে অর্থনীতির চাকা সচল থাকবে। আগামী দুই-তিন দিনের মধ্যে তিনি নিজেও টিকা নেবেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় টিকা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুই উপজেলায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সালমান এফ রহমান।

সালমান এফ রহমান বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা এমনি এমনি আসেনি। করোনার শুরুতে দু্ই হাজার ডাক্তার-নার্স নিয়োগসহ তার দূরদর্শিতার কারণের এটা সম্ভব হয়েছে। আর এ ক্ষেত্রে ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবার সহযোগিতা রয়েছে।

সুরক্ষার টিকা উদ্বোধনকে কেন্দ্র করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা সচিব মো. আলী নূর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সাবেক গণপরিষদের সদস্য সুবিদ আলী টিপু, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান ভূইয়া কিসমত, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা