জাতীয়

জানুয়ারিতে ৪২৭ সড়ক দুর্ঘটনায় ৪৮৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এতে নিহত হয়েছেন ৪৮৪ জন ও আহত হয়েছেন ৬৭৩ জন। নিহতদের মধ্যে নারী ৯২ জন ও শিশু ৪৭ জন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এসব দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার সব থেকে বেশি। জানুয়ারি মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৮ জন। এ সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় সাতজন নিহত, চারজন আহত ও ছয়জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ১১টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন ও আহত হয়েছেন ছয়জন।

প্রতিবেদনে জানানো হয়, বিভাগওয়ারী পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। বিভাগটিতে ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। এছাড়া একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ঝালকাঠি জেলায়।

নিহতদের মধ্যে পুলিশ সদস্য, সেনা সদস্য, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, ক্রিকেটার, প্রতিবন্ধী, পরিবহন শ্রমিক, প্রবাসী শ্রমিক, নির্মাণ শ্রমিক, স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী, ইউপি সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটে ৪০২টি। এতে নিহত হন ৪৬৪ জন ও আহত ৫১৩ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা