জাতীয়

পশ্চিমবঙ্গের দুই শহীদ সাংবাদিকের ফলক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের দুই শহীদ সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষাল শহীদ স্মৃতি ফলক স্থাপন করা হল কলকাতা প্রেসক্লাব চত্বরে।

শনিবার (৬ ফেব্রুযারি) স্মৃতিফলক উন্মোচন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এবং প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামনিক।

ফলক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সহযোগিতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ বিষয়ে সাইমুম সরওয়ার কমল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাধারণ জনগণের সাথে সাংবাদিকরাও লড়াইয়ে নেমেছিলেন।

বাংলাদেশের ১ কোটি শরণার্থীদের আশ্রয় এবং সহযোগিতা দিয়েছিল ভারত। ভারতের সহযোগিতা আমরা কখনও ভুলিনি। তিনি বলেন, তালিকাভূক্ত হলে দেখা যেত যুদ্ধে অনেক সাংবাদিকের রক্তক্ষয় হয়েছে। আমি মনে করি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন দেশকে মুক্ত করার জন্য তারা সবাই ছিলেন মুক্তিযোদ্ধা।

প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, সাংবাদিকরা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটিয়েছে সেদিনের বাংলাদেশ। তবে দুজন নয়, সব মিলিয়ে সে সময় ১৩ জন সাংবাদিক জীবন দিয়েছিল। যা নিয়ে প্রেসক্লাব কলকাতা শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ করেছিলেন।

এইদিন প্রেসক্লাবে একাধিক পুস্তক ও স্মরণিকা প্রকাশ করা হয়। ২ জীবন উৎসর্গোকারী সাংবাদিকদের তৎকালীন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের বর্ষীয়ান সদস্যরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা