জাতীয়

‘বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখলে সেনা অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের সেনাবাহিনী চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পরররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার ( ৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন, কেন তারা সেনা অভ্যুত্থান করেছে। ১০ লাখের মতো ভুয়া ভোট হয়েছে এবং নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে।’

আল জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাপারে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, আল জাজিরার সংবাদের বিশ্বসাযোগ্যতা নেই। আইনি ব্যবস্থা নেওয়া হবে যেখানে তথ্যগত ভুল আছে।’

প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে সেনাবাহিনী। রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। আর দেশজুড়ে ঘোষণা করা হয় জরুরি অবস্থা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা