জাতীয়

রাপা প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির রাপা প্লাজায় ‘রাজলক্ষ্মী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণের দোকানের মালিকের দাবি, তার দোকান থেকে ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। মার্কেটের দায়িত্বে থাকা এক প্রকৌশলীকে এই ডাকাতির জন্য দায়ী করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার বলেন, ‘রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালাভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘মার্কেটের ভেতরে ও বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে তারা ঢুকলো, মার্কেটের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান এই ডাকাতির ঘটনা সব জানে। কিছু তালা খুলে ফেলেছে। এগুলোর হয়তো চাবি বানানো হয়েছিল। মার্কেটের সিসি ক্যামেরাগুলো টিস্যু ও স্কচটেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। যারা ডাকাতির করেছে, তারা খুব পরিকল্পিতভাবেই করেছে।’

অপরদিকে মার্কেটের দায়িত্বে থাকা প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেয়। চোর হয়তো গ্রিল কেটে ঢুকেছে। আমার সেরকম গ্রিল কাটা দেখতে পাচ্ছি।’

মার্কেটের তিনটি দোকানে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্স। তিনি বলেন, ‘জুয়েলার্সের স্বর্ণের ভোল্ট ভাঙতে পারেনি ডাকাতরা। বাইরে যে স্বর্ণ ছিল, সেগুলো নিয়েছে হয়তো। পুলিশ আসছে তারা তদন্ত করে দেখছে।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা