জাতীয়

সারা দেশে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : লঞ্চ দুর্ঘটনার এক মামলায় দুই জন মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন যাত্রীবাহী নৌ-শ্রমিকরা। সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা এই ধর্মঘটের ঘোষণা দেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম চৌধুরী বলেন, মামলার অপরাধ জামিনযোগ্য। কিন্তু মাস্টারদের জামিন হয়নি। জামিন না হওয়া পর্যন্ত সারা দেশে নৌ-যান বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট ডাক দেওয়ার আগেই শ্রমিকরা স্বতঃস্ফুর্তভাবে কর্মবিরতি শুরু করেন। জানা গেছে, দুপুরের মধ্যেই ঢাকা, বরিশাল ও চাঁদপুর ঘাট থেকে সব যাত্রীবাহী লঞ্চ সরিয়ে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ বছর আগে চাঁদপুরের হরিনাঘাটে অ্যাডভেঞ্চার-১ এবং অ্যাডভেঞ্চার-৯ এর মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় নদীতে প্রচুর কুয়াশা ছিল। সেই সংঘর্ষের ঘটনায় কেউ মারা না গেলেও লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে মামলা দায়ের হলে মেরিন কোর্টে আইনি লড়াই শুরু হয়।

মামলায় ২ মাস্টার জামিনে ছিলেন। কিন্তু সোমবার তার হাজিরা থাকায় আদালতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে ঢাকার সদরঘাটে নৌ শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা