জাতীয়

পিকে হালদারের প্রসঙ্গে একাত্তর টিভির ব্যাখা চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টকশো’র ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করেছে একাত্তর টেলিভিশন। এদিন আবার শুনানি নিয়ে পিকে হালদারের সংবাদ ও টক শো প্রচারের বিষয়ে লিখিত ব্যাখা দাখিল করার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও প্রাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে টিভিতে ওই বক্তব্য দেয় পিকে হালদার। এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া আগামী ১৭ জানুয়ারি পরর্বতী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

গণমাধ্যমকে আজ রোববার (১০ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মোহাম্মদ খুরশীদ আলম খান।

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা