জাতীয়

শব্দদূষণে কমে যাচ্ছে পুলিশের শ্রবণশক্তি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শব্দদূষণ এলাকা সচিবালয়ের আশপাশ বলে এক গবেষণায় উঠে এসেছে। এছাড়া সচিবালয় এলাকায় ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করার সময় ৯.৬ ভাগ পুলিশ সদস্যের শ্রবণশক্তি কমেছে বলে গবেষণায় বলা হয়। স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

গবেষণার ফলাফলে আরও বলা হয়, সচিবলায় এলাকা নীরব এলাকা ঘোষণা করার পর এক সেকেন্ড নীরব ছিল না। শব্দের দূষণ ৮.৪৬ ভাগ বৃদ্ধি পেয়েছে।

গত বছর ১৭ ডিসেম্বর সচিবালয়ের চারপাশের এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। শুরুতে হর্ন বাজানোর কারণে জরিমানা করার জন্য পরিবেশ অধিদফতর মোবাইল কোর্টও পরিচালনা করে। কিন্তু একসময় এসব কিছুই থমকে যায়। ফলে এই এলাকা যেমন ছিল আবার তেমনই হয়ে যায়।

বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় স্পষ্ট বলা আছে- কোন এলাকায়, দিনের কোন সময়ে, কী ধরনের শব্দদূষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

শব্দদূষণকে বলা হয় নীরব ঘাতক। আর বিশেষ করে ঢাকা শহরে শব্দদূষণের বহু উৎস রয়েছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। গাড়ির হর্ন, নির্মাণকাজ, মাইকের ব্যবহার, শিল্পকারখানা কোনো ক্ষেত্রেই শব্দদূষণ বিষয়ে যেসব নিয়ম রয়েছে তা মানা হচ্ছে না।

কিন্তু বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে যে বিধিমালা রয়েছে সেখানে বিস্তারিত বলা আছে কোন এলাকায়, দিনের কোন সময়ে, কোন ধরনের শব্দের মাত্রা কেমন হবে। আর তা না মেনে চললে সাজার বিধানও রয়েছে।

বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময়ে ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল।

হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দ মাত্রা নির্ধারণ করে দেওয়া আছে।

প্রসঙ্গত, শ্রাব্যতার সীমা ডেসিবল এককে হিসাব করা হয় না। ডেসিবল হলো শব্দের তীব্রতা পরিমাপের একক, অর্থাৎ কোন শব্দ কতটা জোরে বাজছে তার পরিমাপ। বিশেষজ্ঞরা বলেন, মানুষ সাধারণত সর্বোচ্চ ১৪০ ডেসিবল শব্দ সহ্য করতে পারে, ১৫০ ডেসিবল কানের পর্দা ফাটিয়ে দিতে পারে এবং ১৮০-২০০ ডেসিবলে মৃত্যু ঘটাতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা