জাতীয়

দেশ থেকে ২৫টি মেডিক্যাল আইটেম নিতে চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৫১৪ জন। এর মধ্যে এক হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৪৬৫ জন।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ২৫টি মেডিক্যাল ইকুইপমেন্ট নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের টাইম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মেডিক্যাল ইকুইপমেন্ট নেওয়ার বিষয়ে ড. মোমেন বলেন, কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র অনেক উন্নত দেশ, তারা আমাদের কাছ থেকে নেবে কেন! হ্যাঁ, যুক্তরাষ্ট্র অনেক উন্নত দেশ। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ৬ বিলিয়ন ডলারের পোশাক নেয়। তাদের হোম ডিপোতে দেখবেন বিশ্বের নানা দেশের পণ্য রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ২৫টি আইটেম নেওয়ার একটি ফর্দ দিয়েছে।

তিনি বলেন, আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ১৪টি আইটেম দিতে পারবেন। বাকিগুলো ইনপুটস এনে করতে পারবেন। আর কয়েকটা করতে পারবেন না। করোনাভাইরাস বড় ধরনের একটি মহামারি। আমরা সবাই মিলে এ মহামারি থেকে উত্তরণ ঘটাতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ছাড়াও প্রতিবেশী রাষ্ট্রের অনেকেই আমাদের কাছে মেডিক্যাল ইকুইপমেন্ট চেয়েছে। যেগুলো আমরা উৎপাদন করি সেগুলো তাদের সরবরাহ করবো। একইভাবে আমাদের যেগুলোর ঘাটতি আছে, সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি।

করোনাভাইরাসের মহামারির এ সময়ে নিম্ন আয়ের মানুষদের সহায়তা করতে দেশ-বিদেশের বিত্তবান বাংলাদেশি নাগরিকদের সহায়তার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা