জাতীয়

চীন থেকে এলো জ্যাক মা’র ৩০ হাজার কিট

নিজস্ব প্রতিবেদক:

চীনের অনলাইনভিত্তিক খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া ৩০ হাজার কিট দেশে পৌঁছেছে।

২৭ মার্চ শুক্রবার বিকেলে এ সব মেডিকেল সরঞ্জাম বাংলাদেশে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন চীন দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সাড়ে ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ গেছে প্রায় ২৫ হাজারের মতো মানুষের।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর প্রাণ গেছে পাঁচজনের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

মাদারীপুরে মানব পাচার মামলায় শাশুড়ি গ্রেফতার  

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করে জামাইকে খ...

কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে...

ভারতীয় ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

ভারতে ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশ...

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে...

৫৮ দিন পর জেলেদের মুখে হাসি

সামুদ্রিক মাছের প্রজনন, মজুদ বৃদ্ধি এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে চলতি বছ...

ক্যাটরিনার প্রত্যাবর্তনে সরগরম বলিউড

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখ...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা