জাতীয়
করোনাভাইরাস

মোহাম্মদপুরে অর্ধ শতাধিক ভবন পুলিশের নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংসহ ওই এলাকার অর্ধ শতাধিক ভবন পুলিশের নজরদারিতে রয়েছে। বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়িগুলো পুলিশের নজরদারিতে থাকবে পুলিশ সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার ডিএমপির তেজগাঁও জোনের মোহাম্মদপুর থানা পুলিশ ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ সান নিউজকে বলেন, আইইডিসিআর যে তথ্য দিয়েছে, তাতে ওই এলাকায় করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো মোহাম্মদপুর এলাকার এরকম ৫৪টি বাসার তালিকা আমরা পেয়েছি। আইইডিসিআর থেকে পুলিশ সদর দপ্তরে এই তালিকা পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রাখা হবে।

শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা অনলাইনে নিয়মিত প্রেস বিফ্রিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন ঢাকার, আর ঢাকার বাইরে দু’জন রয়েছে। এদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন, যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়েছিলেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা