জাতীয়

বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে আগামী সাত দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (৩০ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটেই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেল।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিদ্যমান পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।

আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ওই দুই গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফিরে আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।’

লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা