জাতীয়

অবৈধ স্থাপনা নির্মাণে ২ বছর জেল, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভার বৈঠকে নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে বলা হয়েছে, মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণে ২ বছর জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান করে মহাসড়ক আইন করতে যাচ্ছে সরকার।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, বর্তমানে ১৯২৫ সালের একটি অর্ডিন্যান্স দিয়ে সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনার কাজ চলে আসছে। বর্তমানে অনেক সড়ক ও মহাসড়ক চার লেনের হচ্ছে। ফলে আগের আইন বাতিল করে নতুন আইন করতে হচ্ছে।

এ আইন কার্যকর হলে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। দুর্ঘটনা অনেক কমে আসবে। তিনি, নতুন এ আইন কার্যকর হলে মহাসড়কে ত্রিচক্রযান চলতে পারবে না। কেউ মহাসড়কের ক্ষতি করলে তার প্রতিকার ও শাস্তির ব্যবস্থাও করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা