জাতীয়

ভোট সুষ্ঠু হচ্ছে : ইসি 

নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, প্রথম ধাপের সব পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

সকাল থেকেই নির্বাচন কমিশনাররা ভোটের এলাকায় নজর রেখেছেন। সর্বাক্ষণিক খবর রাখছেন। সকাল থেকে এখন পর্যন্ত ভোটার উপস্থিতিও ভালো।এস এম আসাদুজ্জামান বলেন, ‘শুরু থেকেই ইসির পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ‌্যবিধি মানার জন্য ভোটারদের ও ভোটগ্রহণকারীদের নির্দেশনা দেওয়া আছে।

এক কথায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে।’প্রথম ধাপের এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব পৌর এলাকায়। পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

যেসব পৌরসভায় ভোট হচ্ছে তা হলো, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।

এর আগে গত ২২ নভেম্বর প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এরপর গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী মারা যান। ওই পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৪টি পৌরসভায় আজ ভোট হচ্ছে।

২৪ পৌরসভায় মেয়র পদে প্রার্থী ৯৩ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৪৮ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। প্রতিটি পৌরসভায় একজন মেয়র, ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন করে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন। ভোটের পরপরই ফল নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা