জাতীয়

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায় পাচ্ছে ১ কোটি ৩৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : বড়দিন উপলক্ষে সারাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের ২৫৪ প্রতিষ্ঠানকে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত খ্রিস্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বড়দিন উপলক্ষে প্রাপ্ত ১ কোটি ১৫ লাখ টাকার অনুদান ২২৪টি চার্চ/গির্জা/উপাসনালয়/কবরস্থান/ধর্মীয় প্রতিষ্ঠান এবং খ্রিস্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে প্রাপ্ত ২২ লাখ টাকা ৩০টি চার্চে/গীর্জা/উপাসনালয়/কবরস্থান/ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। প্রাপ্ত অনুদান দিয়ে চার্চ/গির্জা/উপাসনালয়/কবরস্থান/ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে।

সভায় কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে বড়দিন উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কেক কেটে বড়দিনের উৎসব উদযাপন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে সভায় নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী এবং খ্রিস্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া ট্রাস্টি বোর্ডের প্রয়াত চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এবং প্রয়াত ট্রাস্টি হিউবাট গোমেজের জন্য শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া বিশ্বব্যাপী ‘কোভিড-১৯’ মহামারির প্রকোপে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা