জাতীয়

মে-জুনের মধ্যে আসবে সাড়ে চার কোটি ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক : আগামী মে-জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষের জন্য ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের তিনি বলেন, সাড়ে চার কোটি মানুষের প্রত্যেককে দুই ডোজ করে হিসেবে ৯ কোটি ভ্যাকসিন আসবে। যা মোট জনগোষ্ঠীর ২০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিনের কথাই চিন্তা করছে। যদি অন্য কেউ আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনসহ তাহলে সরকার কাউকেই মানা করবে না। কিন্তু তাকে ডব্লিউএইচও- এর প্রটোকল মানতে হবে এবং আমাদের দেশে যে টেকনিক্যাল কমিটি তারা যদি অনুমোদন করে তাহলে কোনো সমস্যা নাই।

মে-জুনেই আসছে এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আশাকরি। হয়তো দু-এক মাস এদিক সেদিক হতে পারে। ভ্যাকসিন আনতে প্রাইভেট সেক্টর-কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হিসাব যাই হোক সাড়ে চার কোটি মানুষের জন্য মে-জুন মাসের মধ্যে ভ্যাকসিন আসবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা