জাতীয়

প্রতিবন্ধীরা আজ অন্ধকার থেকে আলোতে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সায়মা ওয়াজেদের উদ্যোগেই আজ প্রতিবন্ধীরা অন্ধকার থেকে আলোতে আসছেন। তিনি বলেন, “আমাদের দেশে আগে প্রতিবন্ধীদের লুকিয়ে রাখা হতো। কিন্তু এখন বাবা-মা তাদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার কথা ভাবেন।

প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদের বিশেষ উদ্যোগেই আজ প্রতিবন্ধীদের জন্য দেশে নানা কার্যক্রম গৃহীত হয়েছে। বিভিন্ন খাতে তারা ভাতা পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে পুরস্কার পাচ্ছেন, অন্ধকার থেকে আলোতে আসছেন।”

মন্ত্রী শনিবার (১৯ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষি, প্রতিবন্ধিতা ও করোনা বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠান দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো কো-অপারেশন, নরেক এবং বাংলাদেশ কৃষক লীগ পরিচালিত দু’টি গবেষণার ফল উপস্থাপন ও কৃষি সাংবাদিকতায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিবন্ধী কৃষকদের শারীরিক প্রতিবন্ধিতা জয় করে কৃষিতে অবদান রাখাকে অনুকরণীয় উল্লেখ করে ড. হাছান তাদের অভিনন্দন জানান এবং এনিয়ে যারা সংবাদ করেছেন এবং যারা সাংবাদিকদেরকেও সম্মাননা দিয়েছেন তাদের সকলেকে সাধুবাদ জানান।

তথ্যমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে জনসংখ্যা আড়াইগুণ হয়েছে। আর প্রতি বছর ২ লক্ষ একর কৃষি জমি কমলেও কৃষি উৎপাদন বেড়েছে, যা বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপের কারণেই সম্ভবপর হয়েছে। কৃষিজমি যাতে নষ্ট না হয় সেদিকে এবং নগরকৃষি ও ছাদকৃষির ওপরও জোর দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের পরিচালক মাহফুজ হোসেন মৃধা, ইকো-কোঅপারেশন এর হেড অব প্রোগ্রামস মোঃ আবুল কালাম আজাদ এবং দি লেপ্রসি মিশনের কান্ট্রি ডিরেক্টর সলোমন সুমন হালদার বক্তব্য রাখেন।

তারা সম্প্রতি পরিচালিত গবেষণার বরাত দিয়ে জানান, দেশের শতকরা ৮৬ জন শারীরিক ও কুষ্ঠ প্রতিবন্ধী মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত এবং করোনা মহামারীর সময়ে দেশের ৮৮ শতাংশ প্রতিবন্ধী মানুষের আয় কমে গেছে ও পারিবারিক ব্যয় সংকোচনের জন্য এসময়কালে ২২ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের কন্যা সন্তানের বিয়ে দিয়েছেন।

‘বাংলাদেশে কৃষিতে প্রতিবন্ধী মানুষের ভূমিকা’ এবং ‘প্রতিবন্ধী মানুষের জীবন-জীবিকায় কোভিড-১৯ মহামারীর প্রভাব’ সম্পর্কিত দুইটি পৃথক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। কৃষিতে প্রতিবন্ধী মানুষের অবদানভিত্তিক সংবাদের জন্য দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর পক্ষে সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।

আমাদের সময় পত্রিকার এম এইচ রবিন, দেশ রূপান্তরের মো. আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রতিদিনের নিজামুল হক বিপুল, ভোরের কাগজের শেখ মাহতাব হোসেন, বিজয় বাংলাদেশ এর মীর খায়রুল আলম এবং ফ্রিল্যান্স সাংবাদিক রতন মালো সংবাদপত্র বিভাগে এবং চ্যানেল-২৪ এর হাসনাত রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান, ডিবিসি টেলিভিশনের তাহসিনা সাদিক, যমুনা টেলিভিশনের রামিজ আহসান ও জিটিভি’র ফেরদৌস আরেফিন টেলিভিশন বিভাগে পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

ইরাকে হামলা ছিল চরম বোকামি; সত্যি বলতে ইরানেও আমাদের জড়ানো ঠিক হয়নি

অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেস...

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নি...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা