জাতীয়

শিক্ষার্থীদের স্কুল-কলেজে ফেরাতে প্রস্তুতি চলছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীরা যেন পুনরায় স্কুল-কলেজে ফিরতে পারে, সে লক্ষ‌্যে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আশা করি, শিশুরা স্কুলে যেতে সক্ষম হবে। তারা স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু করবে। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।”

রোববার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে মিরপুর সেনানিবাসের জাতীয় প্রতিরক্ষা কলেজে ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ ডিএসসিএসসিতে ‘জাতীয় প্রতিরক্ষা কোর্স-২০২০’ এবং ‘সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্স-২০২০’-এর স্নাতক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার করোনার জন্য স্কুল খুলতে পারছে না। তাই অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুরা যদি তাদের স্কুলে যেতে না পারে, তাহলে তাদের ওপর মানসিক চাপ তৈরি করবে।’ এ সময় করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর সব সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারিসহ দেশের সব সংকটে সশস্ত্র বাহিনীর কাজের প্রশংসা করেন। এ সময় তিনি ‘ভিশন-২০২১’, ‘ভিশন ২০৪১’ ও ‘ডেল্টা প্লান-২১০০’সহ দেশের উন্নয়ন কর্মসূচির সারসংক্ষেপও ধরেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা